,

অভিনেত্রী কাজল এবার চোখ মেরে ভাইরাল

news-image

বিনোদন ডেস্ক : গত বছর চোখের ইশারায় ঝড় তুলেছিলেন ভারতের মালয়ালাম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার। আর এরপর থেকেই ভারত সহ অন্যদশ গুলোতেও বেশ আলোচনার শুরু হয় সেই প্রিয়া প্রকাশকে নিয়ে। এবার চোখ মেরে ঝড় তুললেন বলিউডের দর্শকনন্দীত অভিনেত্রী কাজল।

কাজলের ইনস্টাগ্রাম পোস্টগুলো সাধারণত চোখধাঁধানো ছবি আর মজাদার স্টাইলের মিশেল। চোখে ক্লান্তি এলে ৪৪ বছরের অভিনেত্রীর সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টটিতে একবার চোখ বুলিয়ে নেওয়া যেতে পারে। ক্লান্তি দূর হয়ে যাবে!

ছবিতে দেখা যাচ্ছে কাজল একটি প্রিন্টেড পোশাক পরেছেন। আর ক্যামেরার দিকে তাকিয়ে চোখ মারছেন। ক্যাপশনে লিখেছেন, ‘সঠিক গয়নার মতোই ক্যাপশনে একটি ঠিকঠাক সেন্স অব হিউমার খুবই দরকার।’ হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘বুধবারের প্রজ্ঞা।’

ইনস্টাগ্রামে কাজলের চোখ মারার ছবিটিতে এ পর্যন্ত দুই লাখ ১৭ হাজারের বেশি লাইক পড়েছে।

কয়েকদিন আগে কাজল তার ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন, যেটি ছোট ছেলে যুগ দেবগনের তোলা। ওই ছবিতেও নরম ঢেউ খেলানো চুলে দৃপ্তভাবে ক্যামেরার দিকে তাকিয়েছিলেন কাজল।

কাজল ও অজয় দেবগন দম্পতির দুই সন্তান। বড় মেয়ে নিশা। আর ছেলে যুগের বয়স মাত্র ৮ বছর। প্রায় যুগের তোলা ছবি সামাজিক মাধ্যমে শেয়ার দিতে দেখা যায় কাজলকে। এরই মধ্যে যুগের ক্যামেরা-সেন্সের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। তাদের মত, বড় হলে যেকোনো পেশাদার আলোকচিত্রীকেও টেক্কা দেবে যুগ।

বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি অজয় দেবগন ও কাজল। তাদের সংসারজীবন ২০ বছরের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর