,

অপু বিশ্বাস ভালো কাজের অপেক্ষায়

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ সময় ধরে তিনি অনেক দর্শকপ্রিয় ও ব্যবসাসফল ছবিতে অভিনয় করেছেন। সাংসারিক নানা ঝামেলা মিটিয়ে ফের নতুন উদ্যমে কাজে ফিরেছেন এই নায়িকা। বিজ্ঞাপন ও নতুন চলচ্চিত্র নিয়ে সময় কাটছে তার। তবে নিয়োমিত ভাবে তেমন কাজ করছে না তিনি। আর এনিয়েই নানা রকম প্রশ্ন ঘোরপাক খাচ্ছে সাধারণ দর্শকদের মাঝে। অনেকেই বলছেন তবে কী চলচ্চিত্র থেকে বিদায় নিচ্ছেন অপু বিশ্বাস? ভক্তদের এসব নানা প্রশ্নের এবার উত্তর দিলেন অপু। জানালেন ভালো কাজের অপেক্ষায় আছেন তিনি।

এই প্রতিবেদকের সঙ্গে অপু বিশ্বাসের আলাপ হলে তিনি বলেন, ‘আসলে অনেক কাজের প্রস্তাব আসছে। কিন্তু আমি করছিনা। কেননা ঐসব কাজ করার থেকে না করা অনেক ভালো।’

অপু আরো বলেন, ‘দর্শকের ভালোবাসায় আজ আমি অপু বিশ্বাস। আমার উপর তাদের আস্থা আছে। আর তাই যেনোতেনো কাজ করে আমি তাদের আস্থা ভাঙতে পারিনা। তবে হ্যাঁ ভালো কাজ আসলে অবশ্যই আমি নিয়োমিত হবো। আর সে জন্যই সেভাবেই আমি নিজকে প্রস্তুত করছি।’

উল্লেখ, অপু বিশ্বাস অভিনীত ‘শশুর বাড়ি জিন্দাবাদ টু’ ছবিটি এখন মুক্তির অপেক্ষায় আছে। চলচ্চিত্রটিতে অপু বিশ্বাসের সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন নায়ক বাপ্পী চৌধুরী।

২০০৪ সালে আমজাদ হোসেনের কাল সকালে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন অপু বিশ্বাস। ২০০৫ সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে প্রধান নায়িকা হয়ে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। অপু বিশ্বাস ৭২টির এরও বেশি ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর