,

মাদ্রাসাছাত্র হাদি মিনি কম্পিউটার তৈরি করল

news-image

নেত্রকোনা প্রতিনিধি : নিজের ইচ্ছে শক্তি ও বাবার অনুপ্রেরণায় মিনি কম্পিউটার তৈরি করল নেত্রকোনার মদন উপজেলার দশম শ্রেণির ছাত্র কামরুজ্জামান আল হাদি।

বাসার কম্পিউটারে কোনো ত্রুটি দেখা দিলে সে নিজেই তা মেরামত করার কাজ করত। এ থেকেই তার মাথায় আসে কম্পিউটার তৈরির চিন্তা।

প্রাথমিকভাবে মোবাইলের মনিটর ব্যবহার করে, টিন দিয়ে সিপিইউর বক্স তৈরি করে ও তাতে মোবাইলের মাদারবোর্ড ব্যবহার করে সিপিইউর পূর্ণাঙ্গ সেটাপ সম্পন্ন করে। হাতে লিখা অক্ষর প্রতিস্থাপন করে তৈরি করে কী-বোর্ড। সিডির চাকা ও টিনের আবরণের মধ্যে তার সংযুক্ত করে মাউস তৈরি করে।

সিপিইউ থেকে একটি সাউন্ডবক্সের সংযোগ দেয়া হয়। মোবাইলের বেটারির মাধ্যমেই চলে তার এ মিনি কম্পিউটারের অডিও, ভিডিও,এমএস ওয়ার্ড ও ইন্টারনেট প্রোগ্রাম।

ছোট আকারের এ কম্পিউটার তৈরিতে তার খরচ হয়েছে ২০০০ টাকা। গত ৬ মাস ধরে চিন্তার ফসল হলো তার এ কম্পিউটার।

কামরুজ্জামান আল হাদির ইচ্ছে হলো বতর্মান সরকারের ডিজিটাল ব্যবস্থাপনা কম খরচে সবার ঘরে ঘরে পৌঁছে দেয়া। যাতে সব শিক্ষার্থী সহজেই কম্পিউটার ব্যবহার করতে পারে।

বাবা পেশায় শিক্ষক ও মা গৃহিণী। ৪ ভাই ৫ বোনের মধ্যে হাদি চতুর্থ। হাদির বাবা মাওলানা সাইদুর রহমানের সঙ্গে কথা বলে জানা যায়, প্রথমে তারা বিরক্ত হলেও পরে ছেলের অদম্য ইচ্ছার প্রতি সমর্থন জানান এবং তার যাবতীয় খরচ বহন করেন।

এ ব্যাপারে হাদির শিক্ষাপ্রতিষ্ঠান জাহাঙ্গীরপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মঞ্জুরুল হক খান বলেন, উপজেলা থেকে জেলাপর্যায়ে বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে হাদি আমাদের সুনাম কুড়িয়ে এনেছে।

এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়ালিউল হাসান তার মিনি কম্পিউটার তৈরির বিষয়ে অবগত আছেন জানিয়ে বলেন, আমরাই তাকে উপজেলা থেকে জেলাপর্যায়ে পাঠানোর ব্যবস্থা করি। তার পৃষ্ঠপোষকতা দরকার বলে তিনি মনে করেন। যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর