,

নেপাল ঢুকল মহাকাশ যুগে

news-image

প্রযুক্তি ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে বৃহস্পতিবার রাতে সফলভাবে নিজেদের প্রথম স্যাটেলাইট নেপালিস্যাট-১ উত্ক্ষেপণ করেছে নেপাল।

নেপালের একাডেমি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এনএএসটি) এ তথ্য জানিয়েছে। খবর হিমালয় টাইমসের।

১.৩৩ কেজি ওজনের এ স্যাটেলাইটটি তৈরি করেছেন নেপালের দুই তরুণ বিজ্ঞানী আবাস মাসকেই এবং হরিরাম শ্রেষ্ঠ।

নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি’র সঙ্গে জড়িত সব বিজ্ঞানীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এটি দেশের জন্য গর্বের।

এনএএসটি জানিয়েছে, স্যাটেলাইট উত্ক্ষেপণ দেশের স্পেস ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে নতুন পথ তৈরি করবে।

লো অরবিট স্যাটেলাইট নেপালিস্যাট-১ পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার দূরত্বে অবস্থান করবে।

প্রথমে এক মাসের জন্য এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবে পরে এটি পৃথিবীর কক্ষপথে পাঠানো হবে।

এই স্যাটেলাইটটি নেপালের ভৌগোলিক তথ্য সংগ্রহ করবে। স্যাটেলাইট উত্ক্ষেপণে নেপাল সরকারকে সহযোগিতা করেছে জাপানিজ স্পেস এজেন্সি (জেএএক্সএ)।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর