,

‘জেলখানায় ভালো ছিলাম’

news-image

বিনোদন প্রতিবেদক : স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দায়েরকৃত নারী নির্যাতন মামলায় জামিন পাওয়ার পর জেলজীবনে কেমন সময় কাটিয়েছেন এ বিষয়ে গণমধ্যমের সঙ্গে খোলাখুলি কথা বলেছেন হিরো আলম।

বৃহস্পতিবার বগুড়া জেলা দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার তার জামিন মঞ্জুর করেন।

জেলখানায় থাকার স্মৃতি ব্যক্ত করতে গিয়ে হিরো আলম গণমাধ্যমকে বলেন, জেলখানায় ভালো ছিলাম, সেখানে আমাকে বেশ আপ্যায়ন করা হয়েছে। জেলখানায় অন্যান্য কয়েদিদের সঙ্গে গল্প গুজব করে সময় কাটিয়েছি। এছাড়া অবসরে সামনের বইমেলার জন্য কিছু লেখালেখিও করেছি।’

জামিনের ব্যাপারে হিরো আলমের আইনজীবী মাসুদার রহমান স্বপন বলেন, ‘হিরো আলমের জামিন শুনানিকালে তার স্ত্রী কোনো আপত্তি জানাননি। বরং আদালতকে বলেছেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে মামলা করেছেন।’

এর আগে স্ত্রীকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় ৬ মার্চ হিরো আলমকে পুলিশ গ্রেপ্তার করে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর