,

যেসব স্থানে মিলবে ঈদের ট্রেনের টিকিট

news-image

ই্‌উএনবি : আগামী ঈদে রাজধানীর পাঁচ স্থান এবং গাজীপুরের জয়দেবপুর থেকে ট্রেনের টিকিট কাটা যাবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ বৃহস্পতিবার বিকেলে কমলাপুর রেলওয়ে স্টেশনে রেলের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), ফুলবাড়িয়া, মিরপুর, কমলাপুর, বিমানবন্দর রেলস্টেশন ও গাজীপুরের জয়দেবপুর থেকে ট্রেনের টিকিট কাটা যাবে। আগামী ২৮ এপ্রিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রেলের টিকিট কাটার নতুন অ্যাপস উদ্বোধন করা হবে। অ্যাপসের মাধ্যমে ঘরে বসে ৫০ শতাংশ টিকিট কাটা যাবে। বাকি ৫০ শতাংশ কাউন্টার থেকে কাটতে হবে।’

ঢাকা-পঞ্চগড় রুটে বিরতিহীন ট্রেনের বিষয়ে মন্ত্রী বলেন, ‘ঈদের আগেই ঢাকা-পঞ্চগড় রুটে কম বিরতি দিয়ে একটি নতুন ট্রেন চালু করা হবে। আর ঈদের পর ঢাকা-বেনাপোল রোডে আরেকটি নন-স্টপ ট্রেন চালু করা হবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর