,

যৌতুক চাওয়ায় কনেপক্ষ ন্যাড়া করে দিলেন বরকে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিয়েতে যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল ও একটি সোনার হার দাবি করায় কাল হয়ে দাঁড়িয়েছে বরের। যৌতুক চাওয়ায় বরের মাথা অর্ধেক ন্যাড়া করে ফেরত পাঠিয়ে দেন কনেপক্ষের লোকজন। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে এমন ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ভারতের উত্তরপ্রদেশের এক তরুণ বিয়ের পাঁচদিন আগে একটি মোটরসাইকেল ও একটি সোনার হার দাবি করেন হবু শ্বশুরের কাছে। বরের এই দাবির পর কনের অভিভাবকরা সময় চেয়ে নেন।

তারা জানান, ধীরে ধীরে তার সব দাবি মিটিয়ে দেওয়া হবে। কিন্তু এতে বিশ্বাস করতে রাজি নন বর। মোটরসাইকেল ও সোনার হার না পেলে বিয়ে করবেন না বলে সাফ জানিয়ে দেন। আর এতেই চটে যান বিয়েতে উপস্থিত অতিথিরা। শুরু হয় কথাকাটাকাটি। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

আর এই ঝামেলার মধ্যেই বিয়েতে উপস্থিত লোকজন যৌতুক চাওয়ার অপরাধে বরকে ধরে ক্ষুর দিয়ে মাথা ন্যাড়া করে দেন। মাথার মাঝের দিকের অংশ কামিয়ে দেওয়া হয়। পরে বরের মাথা অর্ধেক কামিয়ে ফেরত পাঠিয়ে দেন কনে পক্ষের লোকজন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর