,

বিরল প্রজাতির বন্যপ্রাণি তক্ষকসহ বিক্রেতা আটক

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর  : বিরল প্রজাতির বন্যপ্রাণি ‘তক্ষক’ বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল আঙ্গুর মিয়া(৪০) নামে এক ব্যক্তি।বুধবার রাতে নাসিরনগর উপজেলা সদরের কলেজ মোড় থেকে আটক করেছে পুলিশ । আটককৃত আঙ্গুর মিয়া উপজেলার ধনকুড়া গ্রামের জারু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,আঙ্গুর দীর্ঘদিন পার্শ্ববর্তী উপজেলা মাধবপুরে পাখির ব্যবসা করেন। কিছুদিন পূর্বে মাধবপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা তেলিয়া কান্দি হতে জনৈক এক ব্যক্তির কাছ থেকে ৭৫ হাজার টাকা দিয়ে বিরল প্রজাতির বন্যপ্রাণিটি ক্রয় করেন।

থানার এসআই রিপন চক্রবর্তী জানান,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলা সদরের কলেজ মোড় থেকে একটি বিরল প্রজাতির তক্ষকসহ আঙ্গুর মিয়াকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বন্যপ্রাণি সংরক্ষণ আইন ২০১২-এর ৩৫/৪১ ধারায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে আজ বৃহস্পতিবার আঙ্গুর মিয়াকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর