মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্যোগ মোকাবেলায় সজাগ থাকতে বললেন প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সবসময় সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ছাড়া দুর্যোগ ও দুর্ঘটনায় ব্যবস্থা নেয়ার পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও সবাইকে নিরাপত্তার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে যে কোনো দুর্ঘটনা ঘটলে কী কী করতে হবে সেগুলো প্রচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় তিনি এ নির্দেশনা ও আহ্বান জানান।

সভায় শেখ হাসিনার সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রিপরিষদ সদস্য, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোথায় কাজ করেন, কী করেন, সেখানে নিরাপত্তা কতটুকু নিজের ভেতরে সেই সচেতনতা আছে কি না- এ ব্যাপারে নিজেদেরও প্রস্তুতি থাকতে হবে।

দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কী কী করণীয় সেগুলোর প্রচার নিজ নিজ প্রতিষ্ঠান করবে। কোনো দুর্যোগ এলে জাতীয়ভাবে আমাদের করণীয় কী? যে নির্দেশনাগুলো আছে সেগুলো ব্যাপকভাবে প্রচার করতে হবে।

তিনি বলেন, বিদ্যুৎ, গ্যাস সিলিন্ডার, দাহ্য পদার্থ ব্যবহারে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।

বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কিছুদিন আগে একটা বহুতল ভবনে আগুন লাগল, সেখানে যে বিষয়টা লক্ষণীয় ছিল, সেখানে যারা কর্মরত ছিল, তাদের মধ্যে কোনো সচেতনতা ছিল না। এমনকি সেখানে যে ফায়ার এক্সিট আছে সেটাও তারা জানে না।

তিনি বলেন, অনেক ফায়ার এক্সিট বা জরুরি নির্গমণ পথে ইন্টেরিয়র সৌন্দর্য বৃদ্ধির জন্য অথবা সেখানে খালি জায়গায় যত মালামাল আছে সব ফেলে রাখা হয়। দুর্যোগ প্রতিরোধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর (ভবন) সঙ্গে সেখানে যারা কাজ করছেন তাদের মধ্যে সচেতনতা থাকা প্রয়োজন। এ সচেতনতা সৃষ্টি একান্ত প্রয়োজন।

প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন দুর্ঘটনা মোকাবেলায় সরকারের বিভিন্ন কার্যক্রম, সক্ষমতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

সম্প্রতি অগ্নিকাণ্ডে ফ্রান্সের রাজধানী প্যারিসে ৮০০ বছরের বেশি পুরনো মধ্যযুগীয় স্থাপত্য নটর ডেম ক্যাথেড্রাল ধ্বংস হওয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে দুর্ঘটনার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

দেশের ঘনবসতির কথা মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা নেয়া প্রসঙ্গে তিনি বলেন, অত্যন্ত ঘনবসতির দেশ। সেটা মাথায় রেখে প্রতিটি পদক্ষেপ নিতে হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক