,

জাসিন্দা ও মাহাথির টাইমের প্রভাবশালী ব্যক্তিত্ব

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সাময়িকী টাইমসের চলতি বছরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদও রয়েছেন।

গত মাসে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলার ঘটনা মোকাবেলা করে আন্তর্জাতিকভাবে প্রশংসা কুড়িয়েছেন কিউ প্রধানমন্ত্রী। ওই হামলায় শুক্রবার জুমা পড়তে আসা অর্ধশত মুসল্লি ঘাতকের গুলিতে নিহত হন।

জাসিন্দাকে নিয়ে লন্ডনের মেয়র সাদিক খান বলেন, ক্রাইস্টচার্চের মর্মান্তিক হামলার ঘটনায় লন্ডনের নাগরিকদের হৃদয় ভেঙে গেছে। কেবল ধর্মের কারণে নিরপরাধ লোকজনকে এভাবে নির্মমভাবে হত্যা করায় আমরা শোকাহত।

‘কিন্তু ওই ঘটনা মোকাবেলায় জাসিন্দা আরডানের নেতৃত্ব আমাদের সবাইকে অনুপ্রেরণা জুগিয়েছে। অস্ত্র নিয়ন্ত্রণে তার ত্বরিত ব্যবস্থাসহ বিশ্ববাসীকে নিজের মূল্যবোধ নিয়ে তিনি এক শক্তিশালী বার্তা দিয়েছেন।’

আর মাহাথির বিন মোহাম্মদকে নিয়ে ক্লেয়ার রিউক্যাশল ব্রাউন বলেন, ক্ষমতার লড়াইয়ে নামতে তার যথেষ্ট তারুণ্য ছিল না। কিন্তু তার পরও তার উত্তরসূরি নাজিব রাজাককে হারিয়ে গত বছর প্রধানমন্ত্রী হন তিনি। নিজের নৈতিক মনোবলের ওপর দাঁড়িয়ে ৯২ বছর বয়সে ব্যাপক ভোটে বিজয়ী হন মাহাথির।

তালিকায় আরও আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পোপ ফ্রান্সিস, আমেরিকান কংগ্রেস সদস্য আলেক্সন্দারিয়া ওকাসো-কর্টেজ, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, আবুধাবির সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদ ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর