,

বিয়ে সেরেই সোজা ভোটকেন্দ্রে নবদম্পতি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিয়েটা কোনোরকমে সেরে সোজা ভোটকেন্দ্রে এসে হাজির নবদম্পতি। গায়ে বিয়ের পোশাক জড়িয়ে। তাদের ঘিরে ভোটারদের মাঝে দেখা দেয় অন্যরকম এক উন্মাদনা। কেউ আসছেন সেলফি তুলতে, কেউ শুভেচ্ছা জানাতে। খবর জিনিউজের।

বৃহস্পতিবার সকালে ভারতের উধমপুর কেন্দ্রের একটি বুথে দেখা যায় এই দম্পতিকে। বুধবার রাতভর চলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ে সেরেই ভোরে তারা ছুটেন ভোটকেন্দ্রে পছন্দের প্রার্থীকে ভোট দিতে। ভোটাধিকার প্রয়োগের আনন্দটা মাটি হতে দিতে চাননি তারা।

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ সকাল ৭টা থেকে শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এদিন সকালেই বিয়ের কাজ সেরে ভোট দিতে একসঙ্গে কেন্দ্রে গেছেন এক নবদম্পতি। তাদের সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই নবদম্পতির পরিচয় জানা যায়নি।

প্রসঙ্গত এবার সাত ধাপে ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। এর আগে প্রথম দফার নির্বাচন হয় ১১ এপ্রিল; ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯১ আসনে ভোট হয়। সেদিন প্রথম ধাপে ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশের ৮টি আসন, মহারাষ্ট্রের ৭, বিহারের ৪, অরুণাচল প্রদেশের দুটি এবং আসামের পাঁচটি প্রদেশে ভোট অনুষ্ঠিত হয়।

আজ দ্বিতীয় ধাপে ১৩ রাজ্যের ৯৭ আসনে, ২৩ এপ্রিল তৃতীয় ধাপে ১৪ রাজ্যের ১১৫ আসনে, ২৯ এপ্রিল চতুর্থ ধাপে ৯ রাজ্যের ৭১ আসনে, ৬ মে পঞ্চম ধাপে ৭ রাজ্যের ৫১ আসনে, ১২ মে ষষ্ঠ ধাপে ৭ রাজ্যের ৫৯ আসনে এবং ১৯ মে সর্বশেষ ধাপে ভোট হবে ৮ রাজ্যের ৫৯ আসনে।

সাত ধাপে ভোটগ্রহণের পর ২৩ মে ভোট গণনা করে ফল প্রকাশ করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর