,

নুসরাত হত্যা : এজাহারভুক্ত ৮ আসামিই গ্রেপ্তার

news-image

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আট আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. শাহ আলম আজ বৃহস্পতিবার সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নুসরাত হত্যা মামলার এজাহারভুক্ত সাত নম্বর আসামি হাফেজ আবদুল কাদেরকে ঢাকার মিরপুর থেকে গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। আবদুল কাদেরসহ এ হত্যাকাণ্ডে এ পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আবদুল কাদের সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক।

৫ এপ্রিল আবদুল কাদেরের কক্ষে বসে হত্যাকারীরা নুসরাত হত্যার পরিকল্পনা করেন। হত্যাকাণ্ডের দিন, অর্থাৎ ৬ এপ্রিল কাদেরের দায়িত্ব ছিল অন্যদের সঙ্গে মাদ্রাসার গেট পাহারা দেওয়া। এ বিষয়গুলো গত রোববার মামলার অন্যতম প্রধান দুই আসামি নুর উদ্দিন ও শাহাদত হোসেন ওরফে শামীমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানা গেছে।

সোনাগাজীতে এখনো মানববন্ধন চলছে। আজ বৃহস্পতিবার বিকেলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সংগঠনটি সোনাগাজীতে নুসরাত হত্যার বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর