,

মুম্বাইয়ের মডেল নিরবের সঙ্গে

news-image

বিনোদন প্রতিবেদক : অভিজাত ফ্যাশন হাউজ ভাসাবি ঈদকে টার্গেট করে আনছে নতুন পোশাক। গত মঙ্গলবার থেকে চলছে এসব পোশাকের ফটোশুট। এতে চিত্রনায়ক নিরবের সঙ্গে অংশ নিয়েছেন মুম্বাইয়ের তিন মডেল পূজা নারাং, মাইরা সারিন ও তামিল নায়িকা অ্যাঞ্জেলা কিসলিঞ্জি। ফটোগ্রাফি করছেন মুম্বাইয়ের রোহান।

এ প্রসঙ্গে নিরব বলেন, ‘ভাসাবির পোশাক অনেক বেশি এক্সক্লুসিভ। ব্রাইডালের জন্য বাংলাদেশে ভাসাবির চেয়ে বড় কোনো ফ্যাশন হাউজ আছে বলে মনে হয় না। গত ৪ বছর ধরে তাদের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছি।’

ভাসাবি ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান মোল্লা বলেন, ‘ভাসাবি সব সময়ই ক্রেতাদের জন্য বিশেষ আয়োজনের দিকে খেয়াল রাখে। উৎসব কিংবা ব্রাইডালকে কেন্দ্র করে ভাসাবি সবসময় এক্সক্লুসিভ আনে।’

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইয়াসির আহমেদ খান জানান, নিরবের সঙ্গে মুম্বাইয়ের সুপরিচিত তিন মডেলের অংশগ্রহণ, ঈদে ক্রেতাদের কাছে আরও ভিন্নমাত্রা যোগ করবে বলে তাদের বিশ্বাস। শুধু পোশাকই নয়, এবার জুয়েলারির ফটোশুটও করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর