,

রশিদ-ওয়ার্নারে বড় জয় হায়দরাবাদের

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলে রশিদ খানের ঘূর্ণির পর ওয়ার্নারের দুরন্ত ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বিশাল জয় পেয়েছে সাকিবের সানরাইজার্স হায়দরাবাদ। যদিও প্রথম ম্যাচ খেলার পর থেকে সাইড বেঞ্চে বসেই সময় কাটছে সাকিব আল হাসানের।

১৩৮ রানের টার্গেটে খেলতে নেমে ১৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দরাবাদ।

দলের পক্ষে সর্বোচ্চ রান করেন জনি বেইরস্ট্রো। তিনি ৪৪ বলে ৬১ রানের ঝলমলে ইনিংস উপহার দেন। তবে লো স্কোরিং ম্যাচে জয়ের আসল কাজটি করে দিয়ে গেছেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ান এ ব্যাটসম্যান মাত্র ২৫ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন। চেন্নাইয়ের পক্ষে চার ওভার বোলিং করে মাত্র ২০ রান দিয়ে মূল্যবান দুটি উইকেট শিকার করেন দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহির।

বুধবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস। এদিন দলের নেতৃত্ব দেন সুরেশ রায়না।

প্রথমে ব্যাটিংয়ে নেমে রশিদ খানের স্পিনে কাবু হয়ে পাঁচ উইকেটে ১৩২ রানেই গুটিয়ে যায় চেন্নাই। আইপিএলের চলতি আসরে আগে ব্যাট করে এই প্রথম এত কম রানে থেমে গেল পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা এ দলটি।

এদিন দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন চেন্নাইয়ের দক্ষিণ আফ্রিকান ওপেনার ফাফ ডু প্লেসিস। এছাড়া ৩১ রান করেন অন্য ওপেনার শেন ওয়াটসন। এই দুই ওপেনার উদ্বোধনীতে ৫৯ বলে ৭৯ রান করেন। এরপর ২২ রান সংগ্রহ করতে ৫ ব্যাটসম্যানের উইকেট হারায় চেন্নাই।

হায়দরাবাদের হয়ে ৪ ওভারে ১৭ রানে ২ উইকেট শিকার করেন রশিদ খান। এছাড়া একটি করে উইকেট নেন খালেদ আহমেদ, শাহবাজ নাদিম ও বিজয় শঙ্কর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর