,

পেরুর সাবেক প্রেসিডেন্টের আত্মহত্যা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পুলিশের হাত থেকে গ্রেফতার এড়াতে মাথায় গুলি করে পেরুর সাবেক প্রেসিডেন্ট অ্যালান গার্সিয়া আত্মহত্যা করেছেন।

ঘুষ গ্রহণের অভিযোগে তদন্ত চলাকালে পুলিশ তাকে গ্রেফতারে জন্য বাড়িতে গেলে তিনি মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেন। খবর বিবিসি।

৬৯ বছর বয়সী গার্সিয়ার মৃত্যুর খরব নিশ্চিত করেছেন পেরুর বর্তমান প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা।

খবরে বলা হয়েছে, নিজের মাথায় গুলি করলে গুরুতর আহত হন গার্সিয়া। পরে তাকে রাজধানী লিমার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস মরান সাংবাদিকদের বলেন, সাবেক প্রেসিডেন্ট গার্সিয়াকে গ্রেফতারের জন্য পুলিশ তার বাড়িতে যাওয়ার পর তিনি একটি ফোন করার কথা বলে ভেতরে গিয়ে দরজা আটকে দেন।

তিনি বলেন, কয়েক মিনিটের মাথায় পুলিশ গুলির শব্দ শুনে দরজা ভেঙে ফেলে। এরপর তারা তাকে একটি চেয়ারে বসা অবস্থায় উদ্ধার করেন। এসময় তার মাথায় গুলির চিহ্ন দেখতে পান পুলিশ সদস্যরা।

১৯৮৫ সাল থেকে ১৯৯০ সাল এবং ২০০৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন গার্সিয়া।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের সময় একটি মেট্রো রেললাইন নির্মাণ প্রকল্পে কাজের সুযোগ দিয়ে ব্রাজিলের ‘ওদেব্রাচ’ কোম্পানি থেকে তিনি ঘুষ নেন বলে অভিযোগ ওঠে।

এ অভিযোগে গত সপ্তাহে আদালত তাকে গ্রেফতারের নির্দেশ দেয়। তবে বারবারই এ অভিযোগ অস্বীকার করেছেন গার্সিয়া।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর