সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নায়িকা সংকটে ঢাকার চলচ্চিত্র

news-image

ইমরুল শাহেদ : মাত্র ক’দিন আগে আংটি বদল করে নায়িকা পরীমণি ঘোষণা দিয়েছেন, তিনি শিগগিরই তার বিয়ের দিনক্ষণ ঘোষণা করবেন। সম্প্রতি বিয়ে করেছেন নায়িকা সারা জেরিন। তিনি বলেছেন, তার বাবা-মা হঠাৎ জোর করে ধরে বিয়ে দিয়ে দিয়েছেন। তারও মাস খানেক আগে বিয়ে করেছেন নায়িকা তমা মীর্জা। এফডিসিতে একটি ছবির সেটে বসেই কথা কথায় তিনি বলছিলেন, করছি আর কি। জাতীয় পুরস্কার পেয়েছি। অভিনয়েতো আর বেশি দুরে যাওয়ার পরিস্থিতি নেই। এখন বিয়ের কথা ভাবছি।

এছাড়া বিয়ের কথা গোপন রেখে প্রতিষ্ঠার লড়াইয়ে ক্লান্ত চিত্রনায়িকা আলভিরা ইমু শহরের ব্যয়বহুল জীবন মোকাবিলায় ব্যর্থ হয়ে ঢাকা ত্যাগ করে বর্তমানে গাজীপুরে নিজের বাড়িতে চলে গেছেন। তিনি বলেছেন, যারা আমাকে তাদের ছবিতে নিতে চাইবেন, তারা ফোনে যোগাযোগ করবেন। আমার নাম্বার সমিতিগুলোতে আছে। প্রয়োজনে আমি প্রযোজক এবং পরিচালকদের সঙ্গে ঢাকা এসে দেখা করব। তিনি গোপন সংকেত নামে একটি ছবিতে কাজ করছিলেন। এভাবেই চলচ্চিত্রে ক্রমশ হ্রাস পাচ্ছে অবিবাহিত নায়িকার সংখ্যা।

আগে যেমন নায়িকাদের কাছে ক্যারিয়ারটাই ছিল প্রধান। ক্যারিয়ারের পেছনে ছুটতে গিয়ে তারা ভুলে গেছেন বিয়ের কথা। আইবুড়ো হয়ে তারপর বিয়ে করেছেন। এখন নায়িকারা আসেন শখের বশে কাজ করতে। তাদের সাক্ষাৎকার নেওয়া হলে বা তাদের সঙ্গে কাজ নিয়ে কথা বলতে গেলে দেখা যায়, তারা কাজটাকেই তাচ্ছিল্য করে কথা বলেন। বলতে থাকেন শখের বশে এসেছেন। ভালো লাগলে কাজ করবেন। নইলে চলে যাবেন। বাপ-মা বিয়ের জন্য চাপ দিচ্ছেন। তারপরও লুকিয়ে লুকিয়ে এক আধটু কাজ করছেন ইত্যাদি। বিয়ে ছাড়াও তারা অবলিলায় বয়ফ্রেন্ড থাকার কথা বলেন। কেউ কেউ যখন ছবি নিয়ে আলোচনা করতে প্রযোজনা প্রতিষ্ঠানে আসেন তখন তার সঙ্গে একজন পুরুষ লোক থাকেন। কেউ বলেন, সঙ্গের লোকটি তার ফ্রেন্ড, কেউ বলেন বয়ফ্রেন্ড। বেশির ভাগের সঙ্গেই অভিভাবক থাকে না। অভিভাবককে বাদ দিয়ে সচেতন নির্মাতারা কোনো নবাগতকে সুযোগও দেন না।

আগে নায়িকাদের নিয়ে নানা ধরনের গুজব রটতো। সে সব গুজবে থাকতো নানা ধরনের মনোরঞ্জনের উপাদান। গুজবটাকে বিবেচনা করা হতো গ্ল্যামার জগতের অলংকার হিসেবে। অনেক সময় তারকারা নিজেরাই উদ্যোগী হয়ে গুজব রটানোর আয়োজন করতেন। এসব গুজবের কারণে সমাজে তাদের পরিচিতির পরিধি যেমন বাড়ে তেমনি জনপ্রিয়তাও বাড়ে। এই জনপ্রিয়তাই তাদের পুঁজি। জনপ্রিয়তা দিয়েই একজন তারকার পারিশ্রমিক নির্ধারিত হয়।

ঢাকার চলচ্চিত্রে এখন চলছে তীব্র নায়িকা সংকট। চলচ্চিত্র শিল্প বর্তমানে যেমন দর্শকপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করতে পারছে না, তেমনি দর্শকপ্রিয় তারকাও তৈরি হচ্ছে না। অনিবার্যভাবেই ব্যবসায়িক বিপর্যয় মোকাবিলা করতে হচ্ছে চলচ্চিত্র শিল্পকে। এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় সন্ধানই এখন প্রয়োজন।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর