,

রাজ্জাকের পর মাশরাফি…

news-image

স্পোর্টস ডেস্ক : এক উইকেটের অপেক্ষায় ছিলেন। কিন্তু কোনভাবেই দেখা মিলছিল না কাঙ্খিত উইকেটের। অবশেষে সেই অপেক্ষা ফুরোলো। দেখা মিললো সেই উইকেটের। সঙ্গে সঙ্গে ঢুকে গেলেন এলিট ক্লাবে। যেখানে আগে থেকেই অপেক্ষা করছেন বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক।

লিস্ট এ ক্রিকেটে পেস বোলার ক্যাটাগরিতে বাংলাদেশের হয়ে প্রথম বোলার হিসেবে ৪’শ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। এর মধ্যে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফির উইকেট ২৫৭টি, বাকি ১৪৩টি উইকেট ঘরোয়া ক্রিকেটে।

বুধবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের ইরফান শুক্কুরকে নিজের তৃতীয় ওভারে বোল্ড করার মাধ্যমে এই কীর্তি অর্জন করেন মাশরাফি।

ম্যাশের আগে প্রথম বাংলাদেশি হিসেবে এই কীর্তি অর্জন করেন বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক। ৪০০ উইকেট নিতে মাশরাফি খেলেছেন ২৮৭ ম্যাচ। অন্যদিকে আব্দুর রাজ্জাক খেলেছিলেন ২৬৯ ম্যাচ। এ ঘরানার ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তার পর আছেন সাকিব আল হাসান। ৩০৭ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন তিনি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের বিশ্বরেকর্ড সুইং অব সুলতান খ্যাত ওয়াসিম আকরামের। পাকিস্তানী কিংবদন্তি নিয়েছেন ৮৮১ উইকেট। ৬৮৪ উইকেট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকান গ্রেট অ্যালান ডোনাল্ড।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির শীর্ষে মাশরাফি। ম্যাশ ২৫৮ উইকেট নিয়ে সাকিব আল হাসানের চেয়ে এগিয়ে আছেন ১১ উইকেট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর