সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের প্রথম মেয়র আ.লীগের টিটু

news-image

নিউজ ডেস্ক : নবগঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনের (এমসিসি) প্রথম নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু।

বুধবার সন্ধ্যায় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান মেয়র হিসেবে ইকরামুল হক টিটুর নাম ঘোষণা করেন।

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের এ রিটার্নিং কর্মকর্তা জানান, ৫ মে গেজেট আকারে বিষয়টি প্রকাশ করা হবে।
মেয়র পদে প্রার্থী হতে টিটুর পাশাপাশি এবার জাতীয় পার্টির জাহাঙ্গীর আহমেদ মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। কিন্তু বুধবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন তিনি সরে দাঁড়ান। এর ফলে একক প্রার্থী হিসেবে নৌকার প্রার্থীকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান।

আগামী ৫ মে ময়মনসিংহ সিটি করপোরেশনের ভোট হবে শুধু সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে। এই সিটির ১৩০টি কেন্দ্রের সব ক’টিতেই ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে। বৃহস্পতিবার প্রতীক বরাদ্দের পর ৩৩টি সাধারণ এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারে নামবেন।

এই নির্বাচনের মোট ভোটার ২ লাখ ৯৬ হাজার ৩৮ জন।

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ইকরামুল হক টিটু পৌরসভার বিলুপ্তির পর নতুন সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর