,

বগুড়ায় মাদ্রাসা ছাত্রীকে তুলে নিয়ে ‘বিয়ে’, আটকে রেখে ধর্ষণ

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ ও বিয়ে করে আটকে রেখে ‘ধর্ষণে’র অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রীর বাবা গত মঙ্গলবার রাতে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। পরিপ্রেক্ষিতে নুর মোহাম্মদ বাবু নামে এক যুবককে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

উপজেলার চিকাশী ইউনিয়নের বড়িয়া গ্রামে ঘটনাটি ঘটে। মামলাসূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বড়িয়া গ্রামের ওই মাদ্রাসা ছাত্রী বান্ধবীর বাসায় যাওয়া জন্য বাড়ি থেকে বের হয়। পথে প্রতিবেশী অটোচালক নুর মোহাম্মাদ বাবু তাকে দেখে সেখানে দাঁড়ান। বান্ধবীর বাড়ি পৌঁছে দেবেন বলে তাকে ফুঁসলিয়ে নিজের অটোতে তুলে নেন।

এরপর সেখান থেকে ওই ছাত্রীকে নিয়ে যান উপজেলার চিকাশী মোড় এলাকায়। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে যান শেরপুর। পরে সেখান থেকে বাসযোগে যান নারায়ণগঞ্জে তার আত্মীয়ের বাড়িতে। পরদিন শুক্রবার বিকেলে একটি কাজী অফিসে নিয়ে বাবু ওই ছাত্রীকে জোরপূর্বক বিয়ে করেন।

মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে বাবু মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েন ও সেখানে কয়েকদিন অবস্থান করেন। গত রোববার মেয়েটিকে নিয়ে বাবু ধুনটে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। পরে সেখান থেকে মেয়েটি পালিয়ে এসে ধুনট থানা পুলিশের কাছে পুরো ঘটনা জানায়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন মেয়েটির বাবাকে খবর দিয়ে থানায় আনান। পরে তার কাছ থেকে একটি লিখিত অভিযোগ নেন। তিনি বলেন, ‘দাখিল শ্রেণির ওই মাদ্রাসা ছাত্রীর বয়ান রেকর্ড করা হয়েছে। মামলা গ্রহণ করা হয়েছে। বাবুকে গ্রেপ্তারের চেষ্ট চলছে।’ দৈ.আ.স

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর