,

শপথ নিলে জাতীয় বেইমান হবে বিএনপি : অলি আহমদ

news-image

নিজস্ব প্রতিবেদক : ২০ দলীয় জোটের সমন্বয়ক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমদ বলেছেন, ‘দেশের ১৬ কোটি মানুষকে অসম্মান করে বিএনপির এমপিরা জাতীয় সংসদে শপথ নিলে জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হবেন।’

বুধবার (১৭ এপ্রিল) রাজধানীর মহাখালী ডিওএইচএসে নিজ বাসভবনে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে অলি আহমেদ এ মন্তব্য করেন।

কর্নেল অলি বলেন, ‘লোভে পড়ে, লোভ ও জাতির সঙ্গে বেইমানি করা কোনো কাজে এলডিপি সমর্থন করবে না। ভোটারদের সঙ্গে অসম্মান করে যদি সংসদে যায় সেটা আমি সমর্থন করব না।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিনিময়ে সংসদে যাওয়ার বিষয়ে অলি আহমদ বলেন, ‘যদি এরকম কোনো কারণে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে বুঝতে হবে-কেউ লাভবান হওয়ার জন্য, দলকে বিপদে ফেলার জন্য এবং খালেদা জিয়াকে ব্ল্যাকমেইল করার জন্য এটা করা হচ্ছে। বিএনপিকে বিপদগামী করার জন্যই এটা করা হচ্ছে।’

অলি আহমদ বলেন, ‘জিয়া পরিবারের সঙ্গে আমার অতীত সম্পর্ক। খালেদা জিয়া কখনো নিজের সুবিধার জন্য কারও সঙ্গে আপোষ করবেন না বলেই আমার আত্মবিশ্বাস রয়েছে।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এলডিপির এ নেতা বলেন, ‘১০ ডিসেম্বর থেকে বিরোধী দলীয় নেতাকর্মী ও সমর্থকরা এলাকা ছাড়া। ৯০ ভাগ বিরোধী দলীয় প্রার্থী নিজ ঘর থেকে বের হতে পারেননি। ২৯ ডিসেম্বর রাতে ৬০ থেকে ৭০ ভাগ ভোট কেটে নেওয়া হয়েছে। ৩০ ডিসেম্বরও ভোট দিতে দেওয়া হয়নি। এরকম নির্বাচনে বিএনপি ও জাতীয় ঐক্যফদ্ধন্টের আট জনকে বিজয় লাভের সুযোগ করে দেওয়া হয়েছে, যা বিস্ময়কর ও অষ্টম আশ্চর্যের ঘটনার মতো।’

অলি বলেন, ‘দেশের জনগণ আজ নির্যাতিত। সেই নির্যাতন, অন্যায়, অত্যাচার, অবিচারের পরে জনগণের মতামতকে বাদ দিয়ে সংসদে যাওয়ার ঘটনা মানবিক, সামাজিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য হবে না।’

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে অলি আহমদ বলেন, ‘বিএনপি বৃহৎ রাজনৈতিক দল। খালেদা জিয়ার মুক্তির জন্য এই দলকেই উদ্যোগী হতে হবে। কারণ খালেদা জিয়া কোনো অন্যায় করেননি। যে অপরাধে তাকে শাস্তি দেওয়া হয়েছে তার সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন না। রাজনৈতিকভাবে বিএনপিকে নির্মূল করার জন্য এটা করা হয়েছে। তাই রাজনৈতিকভাবেই এটাকে মোকাবিলা করতে হবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর