মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউন্সিলের মাধ্যমেই নির্ধারিত হবে জাতীয় পার্টির আগামী নেতৃত্ব’

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় পার্টির আগামী নেতৃত্ব কাউন্সিলের মাধ্যমেই নির্ধারিত হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা বেগম রওশন এরশাদ এমপি। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাজধানীর গুলশান-১ সার্কেলের ইমানুয়েলস মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খুব শিগগিরই আলাপ-আলোচনার মাধ্যমে কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হবে জানিয়ে রওশন এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। জাতীয় পার্টিতে কোনো বিভ্রান্তি নেই, কোনো বিভেদ নেই জাতীয় পার্টির নেতৃত্বে। হুসেইন মুহম্মদ এরশাদ এখন আগের চেয়ে অনেক ভালো আছেন।’

বেগম রওশন এরশাদ এমপি বলেন, ‘সরকারের কাছে আমরা দাবি জানিয়েছি চাকরির বয়স বাড়িয়ে ৩৫ বছর করতে হবে।’ ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, ‘সবাইকে লেখাপড়া করে যোগ্য মানুষ হতে হবে। মা-বাবার মুখ উজ্জ্বল করে অবদান রাখতে হবে দেশের রাজনীতিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় ছাত্র সমাজকে আরও শক্তিশালী করতেও সবার প্রতি আহ্বান জানান তিনি।’ এছাড়া রাত জেগে অতিরিক্ত ফেসবুক ব্যবহার না করতেও ছাত্র সমাজের প্রতি আহবান জানান বেগম রওশন এরশাদ। সবাইকে মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে সিলেবাসের বাইরেও পড়াশোনা করতে ছাত্রদের প্রতি পরামর্শ দেন বেগম রওশন এরশাদ।’

জাতীয় ছাত্র সমাজের আহবায়ক মোড়ল জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা এমপি। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, এম এ মান্নান, ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান আলমগীর শিকদার লোটন, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহাজাদা, সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ছাত্র সমাজের সাবেক নেতা শামীম আহমেদ রিজভী, মাখন সরকার, মাহতাব হোসেন লিয়ন ও মোখলেসুর রহমানসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক