,

রাহুল, দীপিকা, মোদি-ডিজিটাল জালিয়াতির শিকার সবাই

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর ছড়িয়ে পড়ছে। ফেসবুক বা টুইটারে ছড়ানো পোস্টগুলো বেশ ভাইরাল হচ্ছে। এইসব মিথ্যা খবর রটানো ভোটের পরিবেশকে অস্থির করার প্রয়াস বলে মনে করছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় বোরকা পরা পুরুষের ছবি থেকে শুরু করে রাহুল, রণবীর ও দীপিকা এবং খ্যাতিমান সাংবাদিককে ঘিরেও ভুয়া খবর প্রচার করা হচ্ছে। এই ঘটনাগুলোই তুলে এনেছে আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপি।

বোরকা পরা এক পুরুষের ছবি ভাইরাল হয় ফেসবুকসহ টুইটারের একাধিক পোস্টে। হাজার হাজার বার শেয়ার হয়েছে। এ ছবি প্রকাশ করে দাবি করা হচ্ছে, এই লোক ভারতের ক্ষমতাসীন বিজেপি’র একজন কর্মী। তিনি বোরকা পরে মুসলিম নারী সেজে চলমান লোকসভা নির্বাচনে ভোট দিতে গিয়ে ধরা পড়েন। কিন্তু এই দাবি পুরোপুরি মিথ্যা। কারণ, ছবিটি ২০১৫ সাল থেকে অনলাইনে ঘোরাফেরা করছে। ছবিটা এ বছর এক ফেসবুক পোস্টে প্রকাশ পায় ১১ এপ্রিল। তখন থেকে শেয়ার হয়েছে ২০ হাজার বারেরও বেশি। এ বছর ভারতের লোকসভা নির্বাচন শুরুর দিনটিতেই প্রকাশ করা হয় ছবিটি। হিন্দি ভাষায় লেখা ছবির ক্যাপশনটি এমন- শাহারানপুরে বোরকা পরে মুসলিম নারী সেজে ভোট দিতে গিয়ে বিজেপি কর্মী হাতেনাতে ধরা। শাহারানপুর ডিস্ট্রিক্ট ভারতের উত্তর প্রদেশের একটি নির্বাচনী আসন। একই অভিযোগ নিয়ে টুইটারেও প্রকাশ করা হয় ছবিটি।

এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের অক্টোবর থেকেই এ ছবিটি গুগলে ঘোরাফেরা করছে। ভারতের একটি সংবাদ ও বিনোদন সাইটে এ ছবি প্রকাশ পায় ২০১৫ সালের ১ অক্টোবর। ওই প্রতিবেদনে বলা হয়, লোকটি বোরকা পরে মন্দিরে গরুর মাংস ছুড়ে মারছিলেন। সেখানে তাকে রাষ্ট্রীয় সমাজসেবক সংঘের কর্মী হিসেবে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরো বলা হয়, এই লোকটি বোরকা পরে আজমগড়ে একটি মন্দিরে গরুর মাংস ছুড়ে মারছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর