,

আমিই বলবো সময় হলে : মিম

news-image

বিনোদন প্রতিবেদক : পহেলা বৈশাখে বায়োস্কোপ অরিজিনালে মুক্তি পেয়েছে বিদ্যা সিনহা মিম অভিনীত ওয়েব সিরিজ ‘নীল দরজা’। গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এরই মধ্যে দর্শকমহলে ওয়েব সিরিজটি দারুণ প্রশংসিত হয়ে উঠেছে। এছাড়াও প্রচারের অপেক্ষায় আছে ‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’ শিরোনামে আরও একটি ওয়েব সিরিজ।

এদিকে মিম অংশ নিয়েছেন নতুন একটি বিজ্ঞাপনে। এ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘গত দুদিন লাক্সের নতুন একটি বিজ্ঞাপনের শুটিং করলাম। এর দৃশ্যধারণ করা হয়েছে মিরপুরের কোক ফ্যাক্টরিতে। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন আদনান আল রাজীব। বিজ্ঞাপনের ভাবনাটি বেশ চমৎকার। আমার বিশ্বাস, দর্শক এটি পছন্দ করবেন।’

এরই মধ্যে মিম শেষ করেছেন গোলাম সোহরাব দোদুলের ‘সাপলুডু’ ছবির শুটিং। এটি কবে মুক্তি পাবে? জানতে চাইলে তিনি বলেন, ‘কিছুদিন আগে কক্সবাজারে “সাপলুডু” ছবির দৃশ্যধারণের মধ্যদিয়ে, ছবির শুটিং শেষ হয়েছে। যতটুকু শুনেছি, ছবির সমস্ত কাজ প্রায় শেষ দিকে। এটি নিয়ে নির্মাতার বিস্তর পরিকল্পনা রয়েছে। তিনিই ভালো বলতে পারবেন, এটি কবে মুক্তি দেওয়া হবে।’

টানটান উত্তেজনায় ঠাসা ‘সাপলুডু’র ট্রেলার দেখে, দর্শকমহলে ছবিটি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। সবাই অপেক্ষায় আছেন ছবিটি দেখার। মিমের ভাষ্য, “সাপলুডু”র গল্প এক কথায় অসাধারণ। ট্রেলার প্রকাশের পর অনেকেই ফোন দিয়ে এর প্রশংসা করেছেন। জানতে চেয়েছেন, গল্পটি কেমন? সবাইকে এক কথায় বলেছি, হলে গিয়েই জানা যাবে, গল্পটি কেমন। আমি কিছু বলতে চাই না। পুরো ছবিটি দেখে দর্শকদের বাহ বাহ দিতেই হবে। সঙ্গে এও বলি, দর্শক হতাশ হবে না।’

মিমের কাছে জানতে চাওয়া হলো নতুন কাজের খবর। উত্তরে তিনি বলেন, ‘আপাতত কোনো ছবির খবর নেই। অনেক নতুন ছবির প্রস্তাব পাচ্ছি। কিন্তু গল্প পছন্দ হয় না বলে, কাজ করছি না। ছবির পাশাপাশি ওয়েব সিরিজে কাজ করার প্রস্তাবও আসছে। আমি মনে করি, ভালো মানের কাজ বছরে একটা করলেই যথেষ্ট। তাই ভালো গল্পের অপেক্ষায় আছি। আগামী জুলাইয়ে আমেরিকার লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা চলছে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।’

অভিনয় প্রসঙ্গ বাদ দিয়ে জানতে চাওয়া হলো বিয়ের কথা। কবে বিয়ে করছেন? প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন, ‘বিয়ের কথা শুনতে আর ভালো লাগে না। সময় হলে আমিই বলবো। চলতি বছর বিয়ে করছি না, এটা নিশ্চিত। সবাইকে বলবো, অপেক্ষায় থাকুন, সময় হলে শুভ সংবাদটা আমি সবাইকে দেবো।’

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের