,

ব্রাহ্মণবাড়িয়ায় (অবঃ) কর্মকর্তার বাড়িতে  চুরি, ৬ লাখ টাকা ও ২০ ভরিস্বর্ণ চুরি

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় বিমান বাহিনীর অবসর প্রাপ্ত এক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা বাড়িতে থাকা নগদ ৬ লাখ টাকা ও ২০ ভরিস্বর্ণসহ বিভিন্ন জিনিস পত্র নিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার গভীর রাতে শহরের পাওয়ার হাউজ রোডের আবেদা মঞ্জিলে এ ঘটনাটি ঘটে।
বাড়ির মালিক এবিএম মমিনুল হক জানান, রাতে বিদ্যুৎ না থাকায় বাসার সবাই মূল ঘর থেকে পাশের একটি ঘরে ঘুমাতে যায়। পরে আজ সকালে বাসায় গিয়ে দেখা যায় দুর্বৃত্তরা ঘরের গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ সময় ঘরে থাকা ৬ লাখ টাকা, ২০ ভরি স্বর্ণসহ ল্যাপটপ, মোবাইল এবং বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়ে গেছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর