,

ব্রাহ্মণবাড়িয়ায় জুয়ারিদের হামলায় ৬ পুলিশ সদস্য আহত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জুয়াড়িদের হামলায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের পূর্বহাটি এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমুল হক, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম ভূঁইয়া, পিএসআই ইফতেখার হোসেন, কনস্টেবল শাহ আলম, জয়নাল ও ফয়েজ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বৈশাখ উপলক্ষে প্রতিবছর অন্যান্য এলাকার মতো পূর্বহাটিতে একটি মেলা চলছিল। ওই মেলা জুয়া খেলার আয়োজন করে কতিপয় জুয়াড়িরা। এ খবর পেয়ে পুলিশ সকাল থেকে বিকেল পর্যন্ত জুয়াড়িদের ধাওয়া করে জুয়া খেলা পণ্ড করে দিচ্ছিল। বিকেল ৪টার দিকে পুলিশ জুয়াড়িদের গ্রেপ্তার করতে অভিযান চালালে তাদের ওপর জুয়াড়িরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে। এ সময় ছয়জন পুলিশ সদস্য আহত হয়।

তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমুল হকের মাথা ফেটে যাওয়ায় ৫টি সেলাই দিয়ে ভর্তি করা হয়েছে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সালাউদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য পাঠিয়ে আহতদের উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে অভিযান চালিয়ে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর