,

পলাশবাড়িতে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার

news-image

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় ধানক্ষেত থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।আজ মঙ্গলবার সকালে উপজেলার হরিণাবাড়ী গোডাউন বাজার এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

জানা গেছে, স্থানীয় লোকজন মঙ্গলবার সকালে শিশুটিকে ধানক্ষেতে পড়ে থাকতে দেখে পাশের হরিণাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। পুলিশ এসে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে হরিণাবাড়ি তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। সেখানে শিশুটিকে অসুস্থ মনে হওয়ায় গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, সকালে গোডাউন বাজার এলাকায় রাস্তার পাশের একটি ধানক্ষেতে স্থানীয় লোকজন নবজাতকটিকে দেখতে পেয়ে তাদের খবর দেয়। পরে নবজাতকটিকে উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়।

গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শাহীনুল ইসলাম শাহীন বলেন, ‘নবজাতকটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সে বর্তমানে সুস্থ আছে। আমরা বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও প্রশাসনকে জানিয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে বাচ্চাটি গাইবান্ধা সদর হাসপাতালে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ