,

চলন্ত ট্রেনে নারীর গোপন ভিডিও, যুবকের কারাদণ্ড

news-image
আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মুঠোফোনে এক নারীর গোপন ভিডিও ধারণ করার দায়ে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম সুজন ঋষি। সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) এ কে এম শরিফুল হক তাকে এ সাজা প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সুজন উপজেলার সীমান্তবর্তী আজমপুর গ্রামের মৃত সনাতন ঋষির ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল হক জানান, রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেন আখাউড়া রেলস্টেশনে যাত্রা বিরতি করে। এ সময় ট্রেনের ভেতরে থাকা এক নারী প্রকৃতির কাজে টয়লেটে যান। এ সুযোগে সুজন তার মুঠোফোনে ওই নারীর গোপন ভিডিও ধারণ করলে ট্রেনের ভেতরে থাকা অপর যাত্রীরা দেখে ফেলে। এরপর যাত্রীরা সুজন ঋষিকে আটক করে রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত তাকে সাজা প্রদান করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর