,

রংপুরে পুলিশের এসআইসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক,রংপুর : রংপুরের পীরগাছা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক উপ-পরিদর্শক পুলিশ (এসআই), উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের ছেলেসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে পীরগাছা উপজেলার অন্নদানগর জাদু লস্কর এলাকার সাবেক মেম্বার নুরুল ইসলামের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানা পুলিশের ওসি (তদন্ত) মো. আজিমুদ্দিন। তিনি জানান, ইয়াবার বড় চালান হাতবদল হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অন্নদানগরে অভিযান চালানো হয়। এ সময় কুড়িগ্রাম সদর থানা উপ-পরিদর্শক ইজ্জ্বত আলী ও স্থানীয় পাঁচ যুবককে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

ইজ্জ্বত আলী অন্নদানগর ইউনিয়নের পঞ্চানন গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।গ্রেফতারকৃতরা হলেন- জাদুলষ্কর এলাকার সাবেক মেম্বার নুরুল ইসলামে ছেলে মামুন মিয়া, একই গ্রামের আব্দুল আজিজের ছেলে আরিফ হোসেন, সাইফুল ইসলামের ছেলে জিয়াউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকতার ভূঁইয়ার ছেলে পিয়াল ও অন্নদানগরের আফসার ভূঁইয়ার ছেলে পিংকু। গ্রেফতার সকলেই পীরগাছা উপজেলার বাসিন্দা।এদিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হলেও ইয়াবার পরিমাণ নিয়ে তথ্য দিতে অপারগতা দেখিয়েছেন থানার ওসি।

তবে থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার দেখানো হয়েছে।এদিকে, পীরগাছায় কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিক ও স্থানীয়রা জানান, পুলিশ কুড়িগ্রাম সদর থানার এসআই ইজ্জত আলীর কাছ থেকে ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করলেও পীরগাছা থানার পুলিশ জব্দ তালিকায় মাত্র ২৫০ পিস ইয়াবা দেখিয়েছে। এ ব্যাপারে পীরগাছা থানার ওসি রেজাউল করিম জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে গতকাল মঙ্গলবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর