,

রংপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ : কৃষি কর্মকর্তার যাবতজীবন কারাদন্ড

news-image

নিজস্ব প্রতিবেদক,রংপুর : রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে মায়ের চিকিৎসা সেবার জন্য বাসায় ডেকে নিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক কৃষি কর্মকর্তাকে যাবতজীবন সশ্রম কারাদ- দিয়েছে আদালত। একই সাথে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে রংপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক রোকনুজ্জামান এই রায় প্রদান করেন। দীর্ঘ ১৩ বছর ৯ মাসের বেশি সময় ধরে এ মামলায় আদালত আসামী ও বাদীপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।আসামী জাকিরুল ইসলাম মিলন রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের আনছার আলীর ছেলে। সে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা পদে চাকরি করছেন।

এদিকে মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৪ জুলাই আসামী মিলন জ্বরে আক্রান্ত তাঁর অসুস্থ মায়ের মাথায় পানি দেয়ার জন্য প্রতিবেশী আব্দুল মালেকের স্কুল পড়ুয়া মেয়েকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে হাত-বেধে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার নয় দিন পর মিলনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় আসামী ও বাদীপক্ষের ১৫ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামী জাকিরুল ইসলাম মিলনকে যাবতজীবন সশ্রম কারাদণ্ডাদেশ দেন। একই সাথে আসামীর কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করে নির্যাতিতা ওই ছাত্রীকে প্রদানের নির্দেশ দেন বিচারক।

রায় ঘোষণায় সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর জাহাঙ্গীর হোসেন তুহিন বলেন, ‘ঘটনার সময় আসামী মিলন কৃষি ডিপ্লোমা নিয়ে পড়াশুনা করতেন। পরবর্তী সে সরকারি চাকুরিতে যোগ দেন। এই রায়ে বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছেন। এতে করে ন্যায় বিচার প্রতিষ্ঠত হয়েছে।’
এদিকে আসামীপক্ষের আইনজীবী ছিলেন রশীদ চৌধুরি ও এমদাদুল হক। রায়ে তারা কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেননি।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর