,

বাংলাদেশি ৪ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার বিজিপি

news-image

নাফ নদ থেকে একটি মাছ ধরার ট্রলারসহ চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদী এলাকা থেকে তাদের অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় বিজিপি। নিয়ে যাওয়া জেলেরা হলেন টেকনাফের শাহপরীর দ্বীপ বাজার পাড়ার বাসিন্দা আজিম উল্লাহ মাঝি, মোহাম্মদ আবদুল্লাহ, আবুল কালাম ও মোহাম্মদ হাসান।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে শাহপরীর দ্বীপের বাসিন্দা আমান উল্লাহর মালিকাধীন একটি ট্রলারে চার মাঝি নাফ নদে মাছ ধরতে যায়। কিছুক্ষণ পর মিয়ানমার থেকে বিজিপির একটি দল স্পিডবোটে চড়ে এসে অস্ত্রের মুখে জেলেদের তুলে নিয়ে যায়।

এ প্রসঙ্গে সাবরাং ইউপি সদস্য ফজলুল হক জানান, নাফ নদে মাছ ধরতে যাওয়া চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান জানান, মাছ শিকারে যাওয়া বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর