,

আগামী মাসে বঙ্গবন্ধু স্যাটেলাইটে দেশের সব টিভির সম্প্রচার শুরু

news-image

১২মে থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশের সব টেলিভিশনের সম্প্রচার শুরু হবে। এজন্য সব প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড–বিসিএসসিএল। সংস্থাটি জানিয়েছে প্রথম তিন মাস বিনামূল্যে সেবা পাবে টেলিভিশন চ্যানেলগুলো।গত বছরের ১২ মে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে পাঠানো হয় দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। নভেম্বরে এর পরিচালনার দায়িত্ব বুঝে নেয়—বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিসিএসসিএল।

স্যাটেলাইটের নিয়ন্ত্রণ পাওয়ার পরই দেশের টেলিভিশন চ্যানেলগুলোকে সেবা দেয়ার উদ্যোগ নেয়া হয়। কয়েক দফা তারিখ পেছানোর পর উৎক্ষেপণের বর্ষপূর্তিতেই সম্প্রচার সেবা দেয়া শুরু করতে যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। এরইমধ্যে শেষ হয়েছে সব পরীক্ষা-নিরীক্ষা।

বর্তমানে ৮টি টেলিভিশন চ্যানেল পরীক্ষামূলকভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করছে। ১২মে থেকে বাণিজ্যিকভাবে সম্প্রচার শুরু করতে সব প্রস্তুতি রেখেছে টেলিভিশন চ্যানেলগুলো। বর্তমানে বিদেশি স্যাটেলাইট থেকে সেবা নিতে প্রতি মেগাহাটর্জ ব্যান্ডউইথের জন্য গড়ে ৩ লাখ ৩২ হাজার টাকা দিতে হচ্ছে টেলিভিশন চ্যানেলগুলোকে। তবে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা কিছুটা কম মূল্যে পাওয়া যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর