,

ধর্মঘট স্থগিত পাটকল শ্রমিকদের

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি পাটকল শ্রমিকদের ডাকা ধর্মঘট স্থগিত হয়েছে। মঙ্গলবার রাতে শ্রম অধিদফতরের সভাকক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বকেয়া মজুরি আদায়, মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে খুলনার সরকারি পাটকলের শ্রমিকরা সোমবার দ্বিতীয় দফায় ৯৬ ঘণ্টার টানা ধর্মঘটে নামেন। দাবি বাস্তবায়নে শ্রম প্রতিমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে পাটকল শ্রমিক নেতারা ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন।

বৈঠক শেষে শ্রম অধিদফতরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠকে বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের সভাপতি সরদার মোতাহার উদ্দিন ও সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান চুন্নু সহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ ও সিবিএ-নন সিবিএর ডাকে এ ধর্মঘটের অংশ হিসেবে সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভয়নগর উপজেলার রাজঘাট এলাকায় যশোর-খুলনা মহাসড়ক এবং খুলনা-ঢাকা রেলপথ অবরোধ করেন শ্রমিকরা।

সোমবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট আগামী শুক্রবার ভোর ৬টায় শেষ হওয়ার কথা ছিল। এর আগে একই দাবিতে ২ থেকে গত ৫ এপ্রিল ৭২ ঘণ্টার এ ধর্মঘট করেন পাটকল শ্রমিকরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর