,

ত্রিদেশীয় সিরিজে তাসকিনের বিশ্বকাপ ভাগ্য

news-image

স্পোর্টস ডেস্ক : তাসকিন আহমেদ খুব কম সময়েই পেয়েছেন ‘স্পিড স্টার’তকমা। গতি দিয়েই বাংলাদেশ দলে স্থায়ী হয়ে গিয়েছিলেন একসময়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে উঠে আসা এই ডান-হাতি পেসার ওয়ানডেতে নিজের অভিষেক ম্যাচে ২০১৪ সালে ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়ে রীতিমত হৈচৈ ফেলে দেন ক্রিকেট দুনিয়ায়।

এরপর খেলেন বিশ্বকাপেও। ২০১৫ সালে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপেও খেলেছিলেন অসাধারণ। কিন্তু এরপরই তার তার পারফর্ম্যান্স নামতে থাকে নিছের দিকে।

সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ওই সিরিজে তিন ম্যাচে পেয়েছিলেন মাত্র ২ উইকেট। এরপরই মূলত অনিয়মিত হয়ে পড়েন জাতীয় দলে। এর পেছনে আরেকটি কারণ, চোট।

ঘরোয়া লিগে খেললেও সেভাবে প্রমাণ করতে পারছিলেন না নিজেকে। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসর জুড়ে দুর্দান্ত খেলছিলেন তাসকিন আহমেদ। সিলেট সিক্সার্সের হয়ে খেলে নিয়েছেন ২২টি উইকেট। যে কারণে তাকে ডাকা হয়েছিল নিউজিল্যান্ড সফরের দলেও।

কিন্তু দুর্ভাগ্য পিছু ছাড়েনি তার। বিপিএলে নিজেদের শেষ ম্যাচে চোটে পড়ে আবারও ছিটকে পড়েন তাসকিন। খেলতে হয়নি নিউজিল্যান্ড সিরিজ। অথচ তাসকিনের মতো দেশের ক্রিকেটের সমর্থকরাও আশা দেখেছিলেন, আসন্ন বিশ্বকাপে খেলবেন তিনি।

দীর্ঘ দুই মাসের পূনর্বাসন শেষে তাসকিন ফিরছেন মাঠে। স্বপ্ন দেখতে শুরু করেছেন বিশ্বকাপে খেলার। কিন্তু এত সহজে যে বিশ্বকাপ দলে সুযোগ পাচ্ছেন না তিনি সেটা নিজেও জানেন।

দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ম্যাচ না খেলে চোট থেকে ফিরে কঠিন সমীকরণের মুখে তার বিশ্বকাপ স্বপ্ন।

আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান কিছুটা স্পষ্ট করেন তাসকিনের বিশ্বকাপে খেলার ব্যাপারে।

পাপন বলেন, তাসকিন তো ইনজুরড। আমরা জানি না সে খেলতে পারবে কিনা, ফর্মে ফিরলে কেমন করবে এইসব তো জানি না। আপনি খুব বেশি নাম পাবেন না। এখন আমরা ১৫ জনের নাম দিয়ে দিচ্ছি। বাট আমরা অপেক্ষা করছি ট্রাই নেশনের। সেখানেই ফাইনাল সিদ্ধান্ত নিব।

পথটা যত কঠিন ভাবা হচ্ছে, তাসকিনের জন্য পথটা একটু সহজও। কেন না সে অভিজ্ঞ।
এ নিয়ে পাপন বলেন, এখানে অভিজ্ঞতা একটা বড় রোল প্লে করেই, কিন্তু ফর্মও বড় বিষয়। পজিশনও ভেরি ইম্পরট্যান্ট। দেখা যায় এক পজিশনে অনেক অপশন আছে। আবার আরেক জায়গায় অনেক অপশন নেই। পেস বোলিংয়ে খুব আহামরি বক্তব্য নেই। রুবেল, মাশরাফি, মুস্তফিজ, সাইফউদ্দিন যাচ্ছে, আরেকজন কে, তাসকিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর