,

শাবান মাসের চাঁদ দেখা নিয়ে হাইকোর্টে, সিদ্ধান্ত ১৭ এপ্রিল

news-image

অনলাইন রিপোর্ট : পবিত্র শাবান মাসের চাঁদ দেখা নিয়ে হাইকোর্টে একটি আবেদন নিয়ে আসার পর আদালত ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালককে আবেদনকারীদের বক্তব্য লিখিত আকারে গ্রহণ করার জন্য বলেছেন। একইসঙ্গে আদালত আবেদনকারীকে ১৭ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন।

সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ কথা বলেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম। আবেদনের পক্ষে ছিলেন মো. খুরশিদ আলম খান।

মোহাম্মদ সাইফুল আলম সাংবাদিকদের বলেন, আবুল বাশার মুহম্মদ রুহুল হাসান একটি রিট পিটিশন নিয়ে আসেন কোর্টে। শবেবরাতের তারিখ নিয়ে গণ্ডগোল দেখা দিয়েছে। দ্বিমত দেখা দিয়েছে। তার পক্ষে তার আইনজীবী খুরশিদ আলম স্যার আবেদনটি উপস্থাপন করেন কোর্টে। এবং আদালতে পারমিশন চান। আদালত বলেন যে, এটা ধর্মীয় সেনসিটিভ ইস্যু। এটা আদালতের বিষয়বস্তু না করাই ভালো। আপনাদের (আবেদনকারীদের) বক্তব্য আপাতত ইসলামিক ফাউন্ডেশনে লিখিত আকারে জমা দেন। তারা যদি কনসিডারেশনে না নেন, ১৭ তারিখে। তাহলে আমাদের কাছে আসবেন। আমরা তখন ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, আদালত আমাকে বলেছেন ডিজিকে (ইসলামিক ফাউন্ডেশন) জানাতে, যেন আবেদনকারীদের আবেদন গ্রহণ করেন। এবং ১৭ তারিখের মিটিংয়ে আলোচনায় নেন।

গত ৬ এপ্রিল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ সাংবাদিকদের জানান, ওইদিন (৬ এপ্রিল) দেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ২১ এপ্রিল রাতে শবে বরাত পালিত হবে।
এরপর ‘মজলিসু রুইয়াতুল হিলাল’ এক সংবাদ সম্মেলনে দাবি করেন, গত ৬ এপ্রিল শাবানের চাঁদ দেখা গেছে এবং তা প্রশাসনকে জানানো হলেও সে অনুযায়ী সিদ্ধান্ত হয়নি।

এর পরিপ্রেক্ষিতে শনিবার ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটি বিশেষ সভায় বসে। তাতে বিভ্রান্তি অবসানে উপকমিটি গঠন করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর