,

জেলা পর্যায়ে ২০ এপ্রিল থেকে প্রিন্ট হবে জাতীয় পরিচয়পত্র

news-image

ডেস্ক রিপোর্ট : দেশের ৬৪টি জেলার নির্বাচন অফিস থেকে হারানো জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তোলা যাবে। আগামী ২০ এপ্রিল থেকে এ কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন।

সোমবার জাতীয় পরিচয় নিবন্ধন অণুবিভাগের সহকারী পরিচালক (গবেষণা ও উন্নয়ন) আরাফাত আরা স্বাক্ষরিত এক নির্দেশনা দেয়া হয়েছে। এই নির্দেশনা সব সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়।

এছাড়া নির্দেশনার অনুলিপি জাতীয় পরিচয় নিবন্ধন অণুবিভাগের মহাপরিচালক ও সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।

নির্দেশনায় জানানো হয়, জাতীয় পরিচয়পত্রের সেবা ভোটারদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় হারানো জাতীয় পরিচয়পত্র পুনঃমুদ্রণ সংক্রান্ত কার্যক্রম পার্বত্য চট্টগ্রামের ৩টি জেলাসহ বৃহত্তর জেলাসমূহে বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।

এ লক্ষ্যে কানেকটিভিটি স্থাপনসহ প্রয়োজনীয় সকল কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বর্তমানে দেশের ৬৪টি জেলাতেই কানেক্টিভিটি দেয়া হয়েছে। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর