সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ দল গঠনে কেন সমস্যা, জানালেন পাপন

news-image

স্পোর্টস ডেস্ক : মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চলছিল আবাহনী ও প্রাইম দোলেশ্বরের ম্যাচ। হঠাৎ করেই মিরপুরে আগমন ঘটে বিসিবি সভাপতির। এই ম্যাচটি নয়, পাপনের আগমের কারণ ছিল বিশ্বকাপ দল গঠন নিয়ে আলোচনা করা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন কাল-পরশুর মধ্যে ঘোষণা করা হবে ১৫ সদস্যের দল।

আজ সোমবার দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি সভাপতি বলেন, ‘আমার মনে হয় টিম কালকে বা পরশু দিয়ে দিবে। আজ আমি এটাই জানতে এসেছিলাম কবে টিম অ্যানাউন্স করবে। আমার ইনিশিয়াল একটা ধারণা ছিল যে ১৮ তারিখের মধ্যে টিম ঘোষণা দিতে হবে এবং সেটা সহজে চেইঞ্জ করা যাবে না যদি কোনো ইনজুরি না থাকে।’

বিশ্বকাপ দল গঠনে কয়েকটা কারণে সমস্যা হচ্ছে জানিয়ে পাপন আরও বলেন, ‘কয়েকটা কারণে সমস্যা হচ্ছে। একটা হচ্ছে যে আমাদের যাদেরকে নিয়ে চিন্তাভাবনা করছে, তাদের ফর্ম ভালো হচ্ছে না। এটা একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, ইনজুরি একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অনেক খেলোয়াড়কেই আমরা ধরেছিলাম বিশ্বকাপ স্কোয়াডে থাকবে। কিন্তু এখনো তারা পুরোপুরি সুস্থ না। এই জিনিসগুলো কনসিডারেশনে নেয়ার জন্যই একটু সমস্যা হচ্ছিল,১৫ জনের স্কোয়াডটা এখনই ডিক্লেয়ার করা।’

দল গঠনে প্রিমিয়ার লিগের পারফরমেন্সও বিবেচনায় থাকবে-বিসিবি সভাপতি নিজেই জানিয়েছেন তা। তবে অভিজ্ঞতাই সবচেয়ে বেশি ভূমিকা রাখবে বিশ্বকাপ দল গঠনে। ‘এখানে অভিজ্ঞতা একটা বড় রোল প্লে করেই, কিন্তু ফর্মও বড় বিষয়। পজিশনও ভেরি ইম্পরট্যান্ট। দেখা যায় এক পজিশনে অনেক অপশন আছে। আবার আরেক জায়গায় অনেক অপশন নেই’ দল গঠনের প্রক্রিয়া নিয়ে এভাবেই বলছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি আরও বলেন, ‘পেস বোলিংয়ে খুব আহামরি বক্তব্য নেই। রুবেল, মাশরাফি, মুস্তাফিজ, সাইফউদ্দিন যাচ্ছে, আরেকজন কে, তাসকিন। তাসকিন তো ইনজুরড। আমরা জানি না সে খেলতে পারবে কিনা, ফর্মে ফিরলে কেমন করবে এইসব তো জানি না। আপনি খুব বেশি নাম পাবেন না। এখন আমরা ১৫ জনের নাম দিয়ে দিচ্ছি। বাট আমরা অপেক্ষা করছি ট্রাই নেশনের। সেখানেই ফাইনাল সিদ্ধান্ত নেব।’

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর