সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে শিয়ালের উপদ্রবে আতঙ্কে গ্রামবাসী : আহত-১০

news-image

সোহেল রশীদ , রংপুর : রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি মেনানগর গ্রামে শিয়ালের উপদ্রব বেড়েছে। গত শনিবার ও রবিবার দুই দিনে শিয়ালের কামড়ে ১০ জন আহত হয়েছেন। আহতরা হলেন, হাড়িয়ারকুঠি ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের মোক্তার মুন্সি, ফকির মিয়া, আদাহিন্না গ্রামের শাহাজাদা মিয়া,বাচ্চানি বেগম,ফজলু মিয়া,সরকারপাড়া গ্রামের পাংশি বানু, বুলবুল আহম্মেদ, পাটোয়ারীপাড়া গ্রামের বদির উদ্দিন, মেনানগর গ্রামের ইকরামুল হক, তৈয়ব আলী।

তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও রংপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদিকে এই ঘটনার পর ওই গ্রামের লোকজন শিয়াল আতঙ্কে আছেন।বিষয়টি নিশ্চিত করেছেন হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ বাবুল। তিনি বলেন, শিয়ালের অত্যাচারে লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছে। ক্ষুব্ধ হয়ে গ্রামের মানুষ দুটি শিয়ালকে মেরে ফেলেছে। এ ঘটনার পর গ্রামে আরোও শিয়ালের উপদ্রব বেড়েছে। দিনে-রাতে শিয়াল হাঁস–মুরগি ধরে নিয়ে যাচ্ছে। মানুষকে কামড়াচ্ছে। শিয়ালের উৎপাতের বিষয়টি তারাগঞ্জ থানাপুলিশকে অবহিত করা হয়েছে।

স্থানীয়রা জানান, তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউনিয়নের মেনানগর গ্রামের পাশে প্রায় ১৫ একর জমিতে একটি কবরস্থান রয়েছে। কবরস্থান এলাকায় হঠাৎ করে শিয়ালের উপদ্রব বেড়ে গেছে। শিয়াল হাঁস-মুরগি খাচ্ছে। শুধু তাই নয়, শিয়ালের উৎপাতের জন্য কবরস্থানের পাশ দিয়ে লোকজন যাতায়াত করতে পারছেন না। মানুষকে কামড়াচ্ছে শিয়াল। গত শনিবার ও রবিবার দুইদিনে শিয়ালের কামড়ে ১০জন আগত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন। বর্তমানে শিয়ালের উৎপাতে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর