,

গরমে শক্তি বাড়াবে যেসব পানীয়

news-image

তীব্র তাপদাহের কারণে গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। অতিরিক্ত তাপমাত্রায় ঘাম বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে পানিশূন্যতা তৈরি হয়। সেই সঙ্গে হজমের সমস্যাও বাড়ে। এ কারণে গরমের দিনে অনেকে ক্লান্তি বোধ করেন এবং পেটের সমস্যায় ভোগেন।

বিশেষজ্ঞরা বলছেন, পানির ঘাটতি পূরণে করতে যেখান-সেখান থেকে অনিরাপদ পানি পান করা ঠিক নয়। বরং নিরাপদ পানি পানের ব্যাপারে সতর্ক থাকা উচিত। এছাড়া পানির ঘাটতি পূরণে কিছু পানীয়ও পান করতে পারেন। যেমন-

১.  গরমে হজমের সমস্যা দূর করতে দই দারুণ কার্যকরী। এছাড়া দইয়ের তৈরি লাচ্ছিও খুব উপকারী।

২. অনেকেই গরমের সময় ডাবের পানি খেতে পছন্দ করেন। এটা খাওয়া খুবই উপকারী। ডাবের পানিতে প্রচুর পরিমাণে খনিজ বিশেষ করে সোডিয়াম ও পটাশিয়ামের একটা ভারসাম্য থাকায় তৃষ্ণা মেটানোর পাশাপাশি এটি শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে।

৩. তীব্র গরমে শরীর ঠাণ্ডা রাখতে সাহায্য করে তরমুজ। এতে থাকা অ্যামিনো অ্যাসিড শরীরের শক্তি জোগায়। গরমের সময় ব্যায়াম কিংবা পরিশ্রমের পর শরীরে শক্তি জোগাতে তরমুজের জুস খেতে পারেন।

৪. শরীরে তাৎক্ষণিক শক্তি জোগাতে আখের রসের জুড়ি নেই। এতে থাকা প্রাকৃতিক চিনি শরীরে দ্রুত শক্তি বাড়াতে ভূমিকা রাখে। এটা ছোট ছোট টুকরা করে কেটে কিংবা জুস করে খেতে পারেন। সূত্র : এনডিটিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর