,

বিশ্বকাপ ক্যাম্পে যথাসময়ে যোগদেওয়ার জন্য সাকিবকে বোর্ডের চিঠি

news-image

স্পোর্টস ডেস্ক : সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলতে সাকিব আল হাসান এখন ভারতে। যদিও তাকে সানরাইজার্স একাদশে সুযোগ দেয়া হচ্ছে না, কিন্তু সামনে বিশ্বকাপের কথা মাথায় রেখে সাকিব নিজ উদ্যোগে প্রস্তুতিপর্ব চালিয়ে যাচ্ছেন।

এমনকি সানরাইজার্স হায়দরাবাদ কোচিং স্টাফের বাইরে ব্যক্তিগত উদ্যোগে গুরু মোহাম্মদ সালাউদ্দীনের শরণাপন্ন হন সাকিব আল হাসান। টেলিফোনে গুরু ও মেন্টর সালাউদ্দীনের সাথে বেশ ক’বার কথা বলে অবশেষে তাকে হায়দরাবাদ যেতে অনুরোধ করেন সাকিব। প্রিয় শিষ্যর সে ডাক উপেক্ষা করতে পারেননি সালাউদ্দীন।

শনিবার ভারত গেছেন সালাউদ্দিন। রোববার থেকে সাকিবকে নিয়ে কাজও শুরু করেছেন। এ থেকে মনে হচ্ছিল, সাকিব বুঝি পুরো এপ্রিল ভারতেই থাকবেন। তাড়াহুড়ো করে গুরুকে সেখানে নিয়ে যাওয়া।

তবে সাকিব চাইলেও হয়তো সেটা আর পারবেন না, কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যেই একটি চিঠি পাঠিয়ে দিয়েছে দেশের সবচেয়ে বড় অলরাউন্ডারকে। চিঠিতে জানানো হয়েছে, বিশ্বকাপ ক্যাম্পে যথাসময়ে যাতে উপস্থিত থাকেন সাকিব।

বাংলাদেশ দলের বিশ্বকাপ ক্যাম্প শুরু ২০ এপ্রিল থেকে। যেহেতু সাকিবকে চিঠি পাঠানো হয়েছে তাই ২০ এপ্রিলের আগে দেশে ফিরে শুরু থেকেই ক্যাম্পে যোগ দিতে হবে বিশ্বসেরা অলরাউন্ডারকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর