,

বিশ্বকাপে ভারতের দল ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক : অবশেষে হলো অপেক্ষার অবসান। ইংল্যান্ড বিশ্বকাপের জন্য ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে আজ দুপুরের একটু পরই। ভারতের প্রধান নির্বাচক এসকে প্রাসাদ, অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ রবি শাস্ত্রী মিলে তৈরি করলেন এই ১৫ সদস্যের দল।

বিশ্বকাপের দলে কারা কারা থাকতে পারেন, তা নিয়ে আগে থেকেই একটা ধারণা ছিল। তবে কয়েকটি জায়গা নিয়ে আগ্রহও ছিল সবার। ধোনির সঙ্গে ব্যাকআপ উইকেট রক্ষক হিসেবে রিশা পান্ত নাকি দিনেশ কার্তিক, অলরাউন্ডার কোটায় রবীন্দ্র জাদেজা কি আবারও সুযোগ পাবেন, চার নম্বরে আম্বাতি রাইডু নাকি বিজয় শঙ্কর?

শেষ পর্যন্ত সব কিছুরই উত্তর মিললো আজ দুপুরের পর। তিন নম্বর ওপেনার হিসেবে লোকেশ রাহুলই সুযোগ পেলেন বিশ্বকাপের দলে। চার নম্বরে সুযোগ মিললো তরুণ ক্রিকেটার বিজয় শঙ্করের। আর অভিজ্ঞ দিনেশ কার্তিকের ওপরই আস্থা রেখেছে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট। স্পিন অলরাউন্ডার হিসেবে জায়গা মিললো রবীন্দ্র জাদেজার।

বিশ্বকাপে ভারতের ১৫ সদস্যের দল
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, দিনেশ কার্তিক, ইয়ুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর