,

৩০ গজ দূর থেকে সালাহর আসাধারণ গোল, ভিডিও

news-image

স্পোর্টস ডেস্ক : চেলসিকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) পয়েন্ট তালিকায় শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে লিভারপুল। দুর্দান্ত এই জয়ে লিগ শিরোপা জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে অলেরেডদের। দলের হয়ে গোল দুটি করেছেন সাদিও মানে ও মোহাম্মদ সালাহ। এর মধ্যে মিসরীয় কিংয়ের গোলটি ছিল বেশি দর্শনীয়।

সালাহকে নিয়ে সম্প্রতি নানারকম কটাক্ষ করছিলেন চেলসি সমর্থকেরা। ‘মিশরের মেসি’ দুরন্ত গোল করে হাত জোড় করে চোখ বন্ধ অবস্থায় এক পা তুলে দাঁড়িয়ে জয়ের উৎসব করেন। যা আসলে তাদের কটাক্ষেরই জবাব।

দ্বিতীয়ার্ধে বক্সের ডানদিকে বল ধরে আক্রমণে উঠে খানিকটা জায়গা করে নেন সালাহ। সেখান থেকে কাট করে ঢুকে বাঁ পায়ে অসাধারণ শটে গোল করেন তিনি। প্রায় ৩০ গজ দূর থেকে অনিন্দ্যসুন্দর গোলটি করেন দ্য ফারাওখ্যাত ফুটবলার।

ম্যাচ শেষে লিভারপুল কোচ জার্গেন ক্লপ উচ্ছ্বসিত সালাহর গোল নিয়ে। তার কথায়, গোলটাকে বিশ্বমানের বললেও যেন কম বলা হবে। সমর্থকদের দাবি, এই গোলটাই এবার পুরস্কার জিতে নেবে। শুধু তাই নয়, বছরের সেরা গোল বলেও দাবি করছেন তারা।

https://youtu.be/OP1JBRRpr34

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর