,

শীর্ষস্থান পোক্ত করল লিভারপুল

news-image

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে চেলসিকে হারিয়ে দিয়েছে লিভারপুল। ২-০ গোলে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে দলটি।

রোববার অ্যানফিল্ডে ঝাঁঝালো লড়াইতে গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ। ঘরের মাঠে একটি করে গোল করেছেন সাদিও মানে ও মোহাম্মদ সালাহ।

ম্যাচের ৫১ মিনিটে হেন্ডারসনের সহায়তায় অলরেডদের লিড এনে দেন সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে। দুই মিনিট পরেই দূরপাল্লার বুলেট শটে ব্যবধান দ্বিগুণ করেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ।
এই জয়ে এক ম্যাচ বেশি খেলে দুই পয়েন্টের লিড ইয়ুর্গান ক্লপের দলের। আর চতুর্থ স্থানে চেলসি।

এদিন অন্যম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে থেকে শিরোপা আশা জীবন্ত রেখেছে ম্যানচেস্টার সিটি। শেলহার্স্ট পার্কে সিটিজেনদের পক্ষে জোড়া গোল করেন রহিম স্টার্লিং।
একটি গোল গ্যাব্রিয়েল জেসুসের। ক্রিস্টালের পক্ষে এক গোল শোধ দেন মিলিভোজেভিচ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর