,

মাদ্রাসা ছাত্রী নুসরাতের জন্য চিরকুটের গান

news-image

বিনোদন প্রতিবেদক : পরীক্ষা কেন্দ্রে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে মারা গেছেন ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি। তার মৃত্যুতে সর্বত্র নেমে এসেছে শোকের ছায়া। নুসরাত হত্যার প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে এরই মধ্যে মাঠে নেমেছে শোবিজ অঙ্গনের তারকারাও।

নুসরাতের জন্য এবার গান প্রকাশ করলো দেশের জনপ্রিয় ব্যান্ডদল চিরকুট। এর শিরোনাম ‘পারলা দয়াল পারলা’। সম্প্রতি গানটি প্রকাশ হয়েছে দলটির নিজস্ব ইউটিউব চ্যানেলে।

গানটি প্রসঙ্গে ব্যান্ডের অন্যতম সমস্য শারমীন সুলতানা সুমি বলেন, ‘একজন সংগীতশিল্পীর প্রতিবাদ, প্রতিরোধের ভাষাই হচ্ছে গান। নুসরাতের ঘটনায় সবার মতো আমরাও স্তব্ধ। চুপ বসে থাকতে পারিনি। গানটা কয়েক মাস আগে করেছিলাম। গানটি এবার ভিন্নভাবে উপস্থাপন করলাম। আর গানের ভিডিওটি সাদাকালো রাখার কারণ, এমন একটা বেদনাদায়ক ঘটনার পর বৈশাখের রংও ম্লান হয়ে যায়।’

‘পারলা দয়াল পারলা’ গানের ভিডিও নির্মাণ করেছেন স্থপতি মারুফ। গানের ভিডিওটি ফেসবুকে প্রকাশ করে সুমি লিখেছেন, ‘বিচার চাইতে গিয়ে আগুনে পোড়ার ঠিক শেষ মুহূর্তে জানি না নুসরাতের এমনটাই মনে হয়েছিল কি না। এপারে জীবন ভার, রূঢ়, বর্বর, অস্বাভাবিক। ওপারে তুমি নিশ্চয় ভালো থাকবে নুসরাত।’

https://www.facebook.com/Chirkutt/videos/2298357086889631/?t=0

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর