,

গাড়ির ধাক্কাতেও বেঁচে গেলেন! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকার কেপটাউনের একটি রাস্তায় একজন শ্রমিককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি গাড়ি। গাড়ির ধাক্কা এতটাই জোড়ালো ছিল যে ওই ব্যক্তি গাড়ির একপাশ থেকে উড়ে গিয়ে আরেক পাশে ছিটকে পড়েন। পুরো ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ মার্চ ঘটেছে ঘটনাটি। আহত ব্যক্তির নাম জোলেলে ফিনডেলা। দ্রুত গতিসম্পন্ন গাড়ির ধাক্কায় মারাত্মকভাবে আহত হয়েছেন তিনি।

দুর্ঘটনার সময় ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন লিন্ডন ড্যামেলিয়ন নামে এক ব্যক্তি ও তার পরিবার। দুর্ঘটনা ঘটার পুরো সময়টুকু তাদের গাড়ির ড্যাশ ক্যামে ধরা পড়ে।

ড্যামেলিয়ন জানান, ঘটনাটি দেখে তারা হতভম্ব হয়ে পড়েছিলেন। এমনকি তারা সবাই কেঁদে ফেলেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইন অনুযায়ী রাস্তাটিতে গাড়ির গতির সর্বোচ্চ সীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার। কিন্তু ধাক্কা দেওয়া গাড়িটির গতি ৮০ কিলোমিটারের চেয়েও অনেক বেশি ছিল। কারণ গাড়িটি একটি লরিকে ওভারটেক করে সামনে যেতে চেয়েছিল।

দুর্ঘটনার পর আহত ওই শ্রমিককে বিমানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পুলিশ এই ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি।

https://youtu.be/B0yCGsUItEw

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর