,

‘ব্যক্তিগত’ প্রশ্ন, রেগে গেলেন দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম হট কাপল দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। বিয়ের আগে নিজেদের প্রেমের সম্পর্ক আড়ালে রাখলেও এখন নিজেদের আবেগগুলো অনেকটাই জনসম্মুখে প্রকাশ করতে দেখা যায় এ দম্পতিকে।

এদিকে দীপিকা-রণবীরের দিকে সব সময়ই তাক করে আছেন পাপারাজ্জিরা। একাধিকবার অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে এই দম্পতিকে। সম্প্রতি ফের এমনই এক প্রশ্নে কার্যত মেজাজ হারালেন দীপিকা।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, একটি অনুষ্ঠানে দীপিকার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চান সাংবাদিকরা। তাকে জিজ্ঞেস করা হয় মা হওয়া নিয়ে কী ভাবছেন তিনি, ব্যস এতেই রীতিমতো রেগে যান দীপিকা। সোজাসাপটা উত্তর দেন, ‘যেদিন আপনারা এই প্রশ্ন করা বন্ধ করবেন সেদিনই পরিবর্তন আসবে। যখন এটা হওয়ার, তখন হবে। নিশ্চয়ই সময়মতো মা হবো। একজন দম্পতি বা নারীর ওপর এই বিষয়টা জোর করে চাপিয়ে দেওয়া ঠিক নয়।’

এই প্রসঙ্গ রণবীর এড়িয়ে গেলেও মুখের ওপরই জবাব দেন নায়িকা। আর এতে একেবারে চুপ করে যান সাংবাদিকরা।

উল্লেখ্য, আপাতত ক্যারিয়ারের দিকেই মন দিয়েছেন এই সেলেব দম্পতি। দুজনই তাদের আসন্ন ছবির শুটিং নিয়ে বেশ ব্যস্ত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর