সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনসিডিল ভর্তি সরকারি কর্মকর্তার বিলাসবহুল গাড়ি

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শহরে সরকারি কর্মকর্তার বিলাসবহুল পাজেরো গাড়ি থেকে এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। এ সময় এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

রোববার দুপুরে শহরের সিমান্ত আবাসিক হোটেলের সামনে থেকে পজেরো গাড়িটিতে তল্লাশি চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার ও পাচারকারী আক্কাজ আলীকে আটক করা হয়। আটক পাচারকারী আক্কাজ আলী রাজধানীর ধামরাই উপজেলার সোমবাগ গ্রামের হারুন-অর-রশিদের ছেলে।

র‌্যাব-৬ খুলনার আওতাধীন কোম্পানি-১ সাতক্ষীরার কমান্ডার লে. এম মাহমুদুর রহমান মোল্লা জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিলাসবহুল পাজেরো গাড়ির ভেতর পাঁচটি বস্তায় এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গাড়িটির নম্বর (ঢাকা-মেট্রো-ঘ ১১-১৬২৪। এ সময় গাড়িতে থাকা একজনকে আটক করা হয়েছে।

মাহমুদুর রহমান আরও বলেন, ফেনসিডিলগুলো চোরাইপথে ভারত থেকে এনে ঢাকায় পাচার করা হচ্ছিল। গাড়িটি যেকোনো একজন সরকারি কর্মকর্তার। তবে কোন দফতরের বা কোন কর্মকর্তার সেটি এখনো জানা যায়নি। আটক আক্কাজ আলীর ভাষ্যমতে, তিনি ওই গাড়ির চালক। বাকি তথ্য তদন্তের পর জানা যাবে।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর