,

ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ হত্যা

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গভীর রাতে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে ‘ধর্ষণ চেষ্টায়’ ব্যর্থ হয়ে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা।

পুত্রবধূকে বাঁচাতে এগিয়ে যাওয়া ওই বাড়ির কর্তাকেও ছুরিকাঘাত করা হয়েছে। তিনি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার গভীর রাতে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের মহানগর গ্রামে এই ঘটনায় জড়িত অভিযোগে এলাকার দুই ‘বখাটেকে’ গ্রেপ্তার করা হয়েছে বলে ভুজপুর থানার ওসি শেখ মো. আব্দুল্লাহ জানিয়েছেন।

নিহত মামণি দে (২৪) ওই গ্রামের প্রবাসী রূপন দের স্ত্রী। দেড় বছরের এক মেয়েকে নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে ওই বাড়িতে থাকতেন তিনি।

নিহতের চাচাত ভাই ইন্দ্রজিৎ ধর বলেন, তিন যুবক রাত সাড়ে ১২টার দিকে মামনির ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে।

“সে চিৎকার করে রুম থেকে বের হলে ওই যুবকরা ছুরি দিয়ে তার গলায় আঘাত করে।”

ইন্দ্রজিৎ জানান, মামনির চিৎকারে শ্বশুর-শশুড়ি তাদের রুম থেকে বের হয়ে আসেন। এ সময় ওই যুবকরা ছোরা বের করলে শাশুড়ি মামনির দেড় বছরের মেয়েকে নিয়ে একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে জানালা খুলে চিৎকার করতে থাকেন।

আর শ্বশুর মিলন দে তাদের প্রতিরোধ করতে গেলে তাকে ছুরিকাঘাত করা হয় বলে জানান তিনি।

সীমানা দেয়াল টপকে ছাদ দিয়ে ওই যুবকরা বাড়িতে ঢুকেছে বলে মামনির শ্বাশুড়ির ধারণা।

ভুজপুরের ওসি শেখ মো. আবদুল্লাহ বলেন, “ঘটনার পর অভিযান চালিয়ে আমরা দুই যুবককে গ্রেপ্তার করেছি। তাদের কাছ থেকে ঘটনায় ব্যবহৃত রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়েছে। নিহতের শাশুড়ি তাদের শনাক্ত করেছেন।”

গ্রেপ্তার সানি ও জয় ওই এলাকার বাসিন্দা। তারা এলাকায় বখাটে হিসেবে পরিচিত।

এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

নিহতের স্বামী রূপনের চাচাত ভাই অঞ্জন দে জানান, মামনির ঘরের আলমারির দরজা খোলা। তার গলার চেইনও নেই। বিডিনিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর