,

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী যুবকের লাশ উদ্ধার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক ব্যবসায়ী যুবকের লাশ উদ্ধার হয়েছে। নিহত রাহুল সরকার (১৬) উপজেলার ভলাকুট ইউনিয়নের বাঘি গ্রামের যুগেন্দ্র সরকারের ছেলে। আজ রবিবার বাঘি বাজারের পাশ্ববর্তী একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পরিবারের লোকজন ও পুলিশ জানায়, শনিবার রাতে বাঘি বাজারে নিজের কনফেকশনারি দোকান বন্ধ করে বাড়ি ফেরেননি রাহুল। বাড়ি না যাওয়ায় পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে। গভীর রাতে কনফেকশনারিটির পেছনে পানিবিহীন ডোবায় তার লাশ পড়ে থাকতে দেখে। সকালে পরিবারের লোকজন থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নাসিরনগর থানার (ওসি) মোঃ সাজিদুর রহমান বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিক ভাবে এটি পরিকল্পিতভাবে হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নেওয়া প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর