,

প্রিয়াঙ্কা নিককে বিয়েই করতে চাননি!

news-image

বিনোদন ডেস্ক : শোবিজে সবচেয়ে জনপ্রিয় তারকা দম্পতির মধ্যে অন্যতম হলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। বিয়ের মাত্র তিন মাসের মধ্যে এই জুটির দাম্পত্য বিচ্ছেদের খবর প্রকাশ করে এক মার্কিন ম্যাগাজিন। এমন পরিস্থিতিতে প্রকাশ্যে প্রিয়াঙ্কা জানালেন, নিককে নাকি বিয়েই করতে চাননি এই অভিনেত্রী।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘নিককে প্রায় দুবছর ধরে চিনি আমি। কিন্তু সম্পর্কটা যেভাবে এগিয়েছে তা আগে ভাবিনি। বিয়ে করব ভাবিনি। আমি ওকে ডেট করার পর ও আমাকে খুব অবাক করেছে।’

অভিনেত্রী আরও বলেন, ‘একবার আমরা রাতে ঘুরতে বের হই। পরদিন সকালে আবার আমার একটা জরুরি কাজে ফ্লাইট ধরতে হবে। আমি আশা করেছিলাম, নিক আমাকে পরদিনের কাজটি বাতিল করতে বলবে। কিন্তু সে তা করেনি। সে আমাকে অবাক করে দিয়ে যা বললো, “দেখো আমি বোকা নই। আমি জানি তুমি কী করতে চাচ্ছো।

আমি কখনোই তোমার কাজের মাঝে আসবো না। আমি জানি তুমি কতোটা কঠোর পরিশ্রম করে নিজের জায়গায় এসেছো। তাই যদি তোমার পক্ষে কাজটি বাতিল করা সম্ভব ছিল তাহলে তুমি তা আগেই করতে। বন্ধুদের আমি নৈশ্যভোজে নিয়ে যাবো এবং তুমি কাজে যাবে। তোমার কাজ শেষে তুমি আবার ফিরে আসবে”।’

প্রিয়াঙ্কা বলেন, ‘সে আমার কাজের জন্য আমাকে কৃতিত্ব দিয়েছে যা আমার জন্য খুবই হৃদয়স্পর্শী ছিল।’

এই অভিনেত্রী জানান, ‘ওকে আমি ওল্ড ম্যান জোনাস ওরফে ওএমজি বলে ডাকি। আমি যখন যা খুশি করি, সবেতেই ওর সাপোর্ট রয়েছে।’

নিজেদের সম্পর্ক যে ঠিক রয়েছে তা বোঝাতেই সম্প্রতি প্রকাশ্যে নিকের পরিবারের সঙ্গে ছবি শেয়ার করছেন প্রিয়াঙ্কা। সবকিছুতেই নিকের প্রশংসায় পঞ্চমুখ তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর