,

নববর্ষে ঘুরতে গিয়ে লাশ হলেন ২ বন্ধু

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : পহেলা বৈশাখে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে ট্রাক চাপায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যদুরপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকার মোকলেসের ছেলে সাত্তার (১৭) এবং একই এলাকার সেলিম (১৮)। সাত্তার একাদশ শ্রেণির ছাত্র এবং সেলিম এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

পুলিশ ও নিহতদের আত্মীয়রা জানায়, সাত্তার ও সেলিম দুই বন্ধু মিলে পহেলা বৈশাখ উপলক্ষে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। তারা টাঙ্গাইলের এলেঙ্গা থেকে মোটরসাইকেলে করে ভূঞাপুরের দিকে যাচ্ছিল। পথে যদুরপাড়ায় মোড়ে পৌঁছালে ইট বোঝায় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে।

কালিহাতীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর